ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০৬ রাত

এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি

এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি, ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

এর আগে, অব্যাহতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে। তাদের দুর্নীতির খোঁজে কাজ শুরু করেছে দুদক।

আরও পড়ুন

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত তিনি পিএস পদে থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি