ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ০৮:১৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচার দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচার দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবি করা হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রি কলেজ হল রুমে সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো: জামাল উদ্দিন।

এ সময় তিনি বলেন, গত ২৬ এপ্রিল ভোরে একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড রোস্তম আলীকে মারধর, কয়েকটি কম্পিউটার ভাঙচুর ও প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার ৪

ভুয়া ডিজিএফআই পরিচয়ে তিনজন গ্রেপ্তার, ওয়াকিটকি উদ্ধার

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা ঘোষণা

এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

শ্রীপুরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মী আটক