ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ০৬:০৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথর বোঝাই ট্রাকে মিললো ২৪ কেজি গাঁজা চালক-হেলপার আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথর বোঝাই ট্রাকে মিললো ২৪ কেজি গাঁজা চালক-হেলপার আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জে পাথর বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ট্রাক চালক বিপুল সরকার (৩৫) সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ সরকারের ছেলে ও হেলপার পাবনার সাঁথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের আবু দাউদ আকাশ (২৫)। গতকাল শনিবার সকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ট্রাকটিসহ গাঁজাগুলো জব্দ করা হয়। সেই সাথে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করে হয়েছে বলেও জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে কী ভাবছেন বগুড়ার শিক্ষার্থীরা?

১

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

২

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

৩

জনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

৫

পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বাস প্রদান

৬