ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ দুপুর

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন, ছবি: সংগৃহীত

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এদিকে, জাহানারা আবেদিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি। জয়নুল আবেদিন ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত বাড়িতে বাস করছিলেন জাহানারা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু