ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৫ ১১:২৩ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে। গ্রেফতার ছাত্রলীগ নেতা কাউসার মানিক নিশ্চিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক এবং জাজিরা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের পুত্র।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চরাঞ্চলের নাটুুয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গত বছরের ২৯ আগস্ট দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কাউসার মানিককে গতকাল বুধবার দুপুরে  সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

গত ২০ এপ্রিল উপজেলার চরাঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে মশাল হাতে মিছিল করে নানা স্লোগান দেয়। এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে  প্রকাশ করা হলে পুলিশের নজরে আসার পর থেকে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ। এ নিয়ে মোট দুইজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করছে থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

১

প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটিতেও দেখা যাবে ‘রামায়ণ’

২

মাদারীপুরে পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

৩

মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু

৪

খাগড়াছড়িতে অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

৫

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

৬