ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫ ০৭:৪৭ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে হারিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থী উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে হারিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থী উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে হারিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে তাড়াশ থানা পুলিশ। গত বৃহস্পতিবার তাড়াশ উপজেলা সগুনা ইউনিয়ন বিলকুশাবাড়ি গ্রামের মৃত সাদেক মাস্টারে ছেলে মো. ইয়ামিন (১২), মো. ইসুব প্রামাণিকের ছেলে মো. আফিক (১৩), মো. আল-আমিনের ছেলে মো. আকাশ (১২) কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে ছবিটি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। পরে ওই দিন রাত ১২টার দিকে খালকুলা বাজারে এলাকায় পুলিশের একটি টহল টিম রাত্রিকালীন ডিউটি দেওয়ার সময় তিন স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে তাড়াশ থানার এসআই মো. লুৎফর রহমান জানান, খালকুলা বাজারে ঘোরাঘুরি অবস্থায় তিন স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের পরিবারকে কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

১

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

২

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

৩

দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

 রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

৫

বলিভিয়ার জালে মেসিবিহীন আর্জেন্টিনার এক হালি গোল

৬