ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫ ০২:৪৬ পিএম

দেওয়ানগঞ্জে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেওয়ানগঞ্জে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক:  জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা সিলেটপাড়া গ্রামে সোনা মিয়ার বাড়ীতে  ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে জামালপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৬ এপ্রিল) রাতে তাকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সোনা মিয়া উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।


মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজের নেতৃত্বে একটি অভিযানিক দল দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামে সোনা মিয়ার বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

এ সময় আটক সোনা মিয়ার দেহ তল্লাশি করে তার শার্টের সামনের পকেটে এবং বসতঘরে তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার