ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫ ০৭:২১ পিএম

হবিগঞ্জের হাওরে বজ্রাঘাতে ধানকাটা ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের হাওরে বজ্রাঘাতে ধানকাটা ২ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:   হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাওরে  বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 


বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তারা। আজমিরীগঞ্জ থানার (ওসি) মাইদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া শ্রমিকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শিবপাশা গ্রামের হাওরে ধান কাটতে যান একদল শ্রমিক। বিকেলে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। এসময় ঘটনাস্থলেই দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি কিমের ‘অটুট সমর্থন’

পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আমরা অংশগ্রহণ করে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখব : ছাত্রদল সভাপতি

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ