ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫ ১২:৫৬ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক শুরু

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক শুরু, ছবি: সংগৃহীত।

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়।

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি’র প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন-নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। এর আগে দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপি’র নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে। উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আবার মাঠের কর্মসূচিতে যেতে পারে। এ বিষয়ে বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবারও ২০ ক্ষুদে সাতারু গেলেন ঢাকায়

সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

বগুড়ায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার দুর্ভোগ নিরসনে মাঠে সিটি প্রশাসক

জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন বগুড়া সিটির প্রশাসক