চাঁদপুরে ভারা বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তা রাকিব হাসানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিব জনতা ব্যাংকের সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার। তিনি আপন প্লাজা ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
নিহতের সহপাঠী নাজিম উদ্দীনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সঙ্গে স্বাভাবিক কথা শেষে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে শাহরাস্তি থানায় সংবাদ দেওয়া হয়।
আরও পড়ুনখবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ওই রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলত অবস্থা ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্যাংক ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ ও একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773247278.jpg)
_medium_1773247038.jpg)
_medium_1773245418.jpg)
_medium_1773244827.jpg)
_medium_1773244489.jpg)

_medium_1773241373.jpg)
