ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ০৫:৫২ পিএম

সাগরে মাছ ধরায় ৫৮ দিন নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে

সাগরে মাছ ধরায় ৫৮ দিন নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে, ছবি: সংগৃহীত।

সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন আর জাটকা সংরক্ষণে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করেছে সরকার। আর তাতে এখন প্রতিবছর ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা চলবে। যা চলতি বছরে আজ শুরু হচ্ছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও।

এতদিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর ভারতীয় জেলেদের জন্য দেশটি এই নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত বলবৎ রাখে।

আরও পড়ুন

ফলে বাংলাদেশের জেলেরা যখন নিষেধাজ্ঞার কারণে অলস সময় কাটাতেন, তখন বাংলাদেশের জলসীমায় দাপিয়ে বেড়াতেন ভারতীয় জেলেরা। এ অবস্থায় ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশের জেলেরা। দীর্ঘদিন পর পূরণ হলো সেই দাবি। তাতে জেলেরা খুশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই সেরা ছিল, অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার : এমবাপ্পে

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, বেশকিছু অঞ্চলে সতর্কাবস্থা

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত