ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ০৫:২০ পিএম

 গাজীপুরে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশ ডাকল স্বামী

 গাজীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করে পুলিশ ডাকল স্বামী

নিউজ ডেস্ক:  গাজীপুরের বিকেবাড়ি (শিকদার মার্কেট) এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানিয়েছেন স্বামী মাইনুদ্দিন সিকদার (৩৫)।

নিহত ওই গৃহবধূর নাম শিমু ইসলাম (৩০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মহান শেখের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের বিকেবাড়ি (শিকদার মার্কেট) এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ১টার দিকে মাইনুদ্দিন ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি জানালে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে।

আরও পড়ুন

মাইনুদ্দিন ও শিমুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন মাইনুদ্দিন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় রাখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতনসহ থাকছে ফ্রি থাকা-খাওয়া

১

প্রাণ গ্রুপে ১৫ জনের নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

২

কক্সবাজার -এ উত্তরা ব্যাংক পিএলসির “শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

৩

কক্সবাজার সিএনজিতে লুকানো ৩ লাখ পিস ইয়াবা জব্দ

৪

বাসসের পরিচালক হলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক

৫

ইউনূসের গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা কর

৬