ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ১২:৪৬ পিএম

এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ

এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ, ছবি: সংগৃহীত।

পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনেরও আশা ব্যক্ত করেন তিনি।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহলে বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, এবার প্রথম হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।

তিনি বলেন, রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাইয়ে মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।

আরও পড়ুন

নাহিদ এসময় আরও বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলেও জানান নাহিদ।এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তবর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি