ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৫, ০২:১১ দুপুর

বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার  প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭

বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার  প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭

স্টাফ রিপোর্টার : এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় অনুপস্থিত ছিল ৪৫৭ জন পরীক্ষার্থী। তবে জেলায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। প্রথম দিন জেলায় ৪০ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৫৭ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ১৩ শতাংশ।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, বগুড়ায় এসএসসি পরীক্ষা ৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ৩০ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৩৬জন। এসএসসিতে অনুপস্থিতির হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৬১ জন। দাখিলে অনুপস্থিতির হার ২ দশমিক ৪ শতাংশ। ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬০জন। ভোকেশনালে অনুপস্থিতির হার ২ দশমিক ০৭ শতাংশ। এসএসসি’র প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, প্রথম দিনের পরীক্ষায় জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ