ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৫ ১০:২৪ পিএম

সিরাজগঞ্জে সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে আশিক (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের হোসেনপুরে ফেরিঘাট বালুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে হোসেনপুর বউ বাজার এলাকার অভিযুক্ত আল-আমিন ও তার ছেলে রিফাত পলাতক রয়েছে। নিহত মো: আশিক হোসেনপুর ওয়াপদাবাঁধ এলাকার লাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি আরও জানান, আল-আমিনের সেচ পাম্পে গোসল করার জন্য গিয়েছিল আশিক। এ সময় আল-আমিন ও তার ছেলে রিফাত আশিককে গোসল করতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে থানায় ওই বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে দমন-পীড়নের পর মোদী বললেন ভারত ‘গণতন্ত্রের জননী’

১

নোয়াখালীতে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

২

প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

৪

দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৫

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

৬