ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:৫৭ সকাল

জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয়

জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। শুক্রবার মিরপুরে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশ করতে দেখা গেছে। 

যদিও শামীম পরে স্পষ্ট করেন, এসব নিছকই মজার উদ্দেশেই করেন তিনি; বিয়ের পোস্টগুলো ছিল ভূয়া কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে কেটে নেওয়া। এরপর অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হতে থাকে, আদতে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন শামীম! এরইমধ্যে শুক্রবার শামীমের বিয়ের ছবির প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে। পরে নিশ্চিত হওয়া যায়, নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম। যদিও শুরুর দিকে সামাজিকমাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।

আরও পড়ুন

তবে শুক্রবার রাতে প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। এর আগে অবশ্য ধারণা করা হয়েছিল, শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন। তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা