ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৫, ০৮:২৬ সকাল

সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

সংগৃহিত,সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক :  দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রোববার (৩০ মার্চ) সকালেই এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, ২০ লাখেরও বেশি মুসল্লি এই দুই মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক

পাকিস্তানকে বিপক্ষে সিরিজ জেতায় শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

দেশের আট অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস