ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০১ সকাল

ঢাকাসহ দেশের ১৫ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

ঢাকাসহ দেশের ১৫ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, ছবি: সংগৃহীত।

ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। শনিবার (২৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।বৃহস্পতিবার ১৩ জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার দেশের ১৫ জেলায় বিস্তৃত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী এসব জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমে  বলেন, “তাপপ্রবাহ চলমান থাকবে। রবিবার কিছুটা কমতে পারে। একেবারে শেষ হয়ে যাবে না। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের (আট জেলা) ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলেছে : প্রধানমন্ত্রী

শ্রম ও শ্রমিকের ওপরেই আজকের আধুনিক সভ্যতা : কাদের গনি চৌধুরী

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী

মে দিবস তাদের কাছে কেবল ক্যালেন্ডারের লাল তারিখ

ইসলামী আন্দোলন গুপ্ত রাজনীতি করে না: ফয়জুল করীম