ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৫ ০৯:৫৬ পিএম

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩

নিউজ ডেস্ক:  মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে কয়েকজন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফেরার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া করে। অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে জনতা।

আটকরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। সোহেল পারভেজ সাভারের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

আরও পড়ুন

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের গুজব, পাম্পে ভিড়

প্রিয়াঙ্কা-রাহুলকে ছেড়ে দিল পুলিশ

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা

বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত, ৮ রুশ নাগরিকসহ আহত ১২

কেন্দ্রীয় ব্যাংকে বসেই জুয়া ও ক্রিপ্টো লেনদেন, কর্মকর্তা বরখাস্ত