ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৫, ১১:৪৩ দুপুর

রংপুরের বদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারবিষ্ণুপুর এলাকার দীঘলটারির নিজ বাড়ি থেকে যৌথবাহিনী তাকে আটক করে।

পুলিশ জানায়, গোলাম মোস্তফা ওই এলাকার মজমুল হকের ছেলে এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছেন যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ.কে.এম আতিকুর রহমান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান