ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫ ০৯:১৪ পিএম

হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা, ৬ নারীকে কারাদণ্ড

হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা, ৬ নারীকে কারাদণ্ড

নিউজ ডেস্ক:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ছয় নারী সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ মার্চ) বিকেলে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাসলিমা (৩০), কোহিনুর বেগম (৩০), নাজমা (৩৮), পারভীন (৩৫), মুন্নি (২৫) ও ফাহিমা (৩৫)।

আরও পড়ুন

আদালত সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তারা কৌশলে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতেন রোগীদের।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সঙ্গে দালালি করার অভিযোগে চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ছয়দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের পোশাক মার্কেটে আগুন

১

রংপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

২

নানা পাটেকরের শেষকৃত্য পুনেতে, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

৩

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নতুন ১১ ডিএমডি

৪

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

৫

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

৬