ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ মার্চ, ২০২৫, ০৪:৪১ দুপুর

পাবনার চাটমোহরে গাঁজা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনার চাটমোহরে গাঁজা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও অস্ত্রসহ গ্রেফতার হয়েছে মাদক ব্যসায়ী রুবি খাতুন (৪০)। সে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। গতকাল শুক্রবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে রুবি খাতুনকে গ্রেফতার করে।

এ সময় তার ঘরের ভেতর থেকে ৬ কেজি ২শ’ গ্রাম গাঁজা, ২ টি চাপাতি ও ২ টি চাকু জব্দ করা হয়। এব্যাপারে চাটমোহর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হলে আজ শনিবার (২২ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত রুবি ও তার স্বামী ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ৫ আগস্টের পর সেনাবাহিনীর অভিযানে তারা গ্রেফতার হয়েছিল। পরে জামিনে ছাড়া পায়।

আরও পড়ুন

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে রুবিকে আটক করা হয়। এসময় তার ঘরের ভেতর থেকে গাঁজা ও অস্ত্র জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড, ৬৩০ লিটার ডিজেল জব্দ

বগুড়ার অপহৃত স্কুল ছাত্রী যশোর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে যমুনা নদীর চরে বাদম যেন বালুর নীচে জমানো সাদা সোনা