ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৫, ০৪:০৫ দুপুর

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যাকান্ডে ৪ আসামি রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যাকান্ডে ৪ আসামি রিমান্ডে। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অপহরণের পর পলিটেকনিক শিক্ষার্থী মিলন হোসেন (২৩) হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালতের বিচারক রাজীব কুমার রায় রিমান্ডের আবেদন শুনানী শেষে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলো, ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৫), তার মা শিউলি বেগম, আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫) ও সেজানের ভাগ্নি ঠাকুরগাঁও পৌর এলাকার তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)। এর মধ্যে সেজানের মা শিউলি বেগমেরও রিমান্ড আবেদন করা হবে বলে জানায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, একটি ভুয়া নারী ফেসবুক আইডি খুলে মিলনের সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলত আসামিরা। একপর্যায়ে মিলনের সঙ্গে ওই নারীর দেখা করার তারিখ নির্ধারণ হয়। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে লিচুবাগানের ভেতরে প্রেমিকার (ইভা) সঙ্গে দেখা করতে যান মিলন। এ সময় পেছন দিক থেকে সেজান আলী ও মুরাদ তাকে ঝাপটে ধরে।

আরও পড়ুন

পরে মিলন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর মিলনের লাশ সেজানের বাড়িতে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকে ফেলে চাপা দেয়। পরে তারা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপনও আদায় করে।

গত ৫ মার্চ নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন মিলনের বাবা পাঞ্জাব আলী। এর পর গত ১৯ মার্চ অজ্ঞাতনামাদের আসামী করে সদর থানায় একটি মামলা দয়ের করে মিলনের বাবা। মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ২০ মার্চ ভোরে সেজানের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা