ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫ ০৬:৫৫ পিএম

বার্ন ইনস্টিটিউটের ১৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বার্ন ইনস্টিটিউটের ১৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫ তলা থেকে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এই ঘটনা ঘটে।

১৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

আরও পড়ুন

 

তিনি বলেন, ‘পলাশ নামের ওই যুবক ইনহ‍েলেশন বার্ন নিয়ে ৬০১ এর মেল এইচডিইউতে ভর্তি ছিলেন। আগে থেকেই মানসিক সমস্যা ছিল বলে জানা যায়। সকালের দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজির পর ভবনের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’ 

ডা. শাওন বিন রহমান আরও বলেন, ‘যেহেতু পেছন দিক থেকে পড়ে মারা গেছে সেহেতু ১৫ তলা ছাড়া আর কোথাও দিয়ে পড়ার সুযোগ নেই। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে গণেশ বিক্রিকালে নারীসহ ৪ প্রতারক গ্রেফতার

৩০ বছর পর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৫ বছর বয়সেও সরকারি চাকরি

ফরিদপুরের সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে কর্মকর্তার সামনে ডিলারশিপ প্রার্থীর ওপর হামলা, তদন্ত স্থগিত

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ