ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫, ১১:১৬ দুপুর

কুড়িগ্রামের চিলমারীতে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিশেষ অপারেশন পরিচালনা করে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। আজ বুধবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- রমনা মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফয়জার রহমান (৬০)।

তিনি উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা পশ্চিম বেলের ভিটা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। এছাড়াও তিনি ওই ওয়ার্ডের পতিত আওয়ামী লীগের সদস্য। পুলিশ জানিয়েছেন, ছাত্র জনতার ওপর হামলাকারী পতিত আওয়ামী লীগ সরকারের অর্থ যোগানদাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যহত রয়েছে।

আরও পড়ুন

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে আগুন

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

দেশের আট অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

২২ বছর পর আর্সেনালের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা 

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য : প্রধানমন্ত্রী

পাকিস্তানকে বাংলাওয়াশ করে সিরিজ বাংলাদেশের