ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫ ০৬:৩৪ পিএম

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

জামালপুরের বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য বাসর সরদার ও তার সহযোগী নুহ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের পৃথক এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাসর সরদার সূর্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত গফুর সরকারের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য। নুহ মিয়া একই এলাকার মতি মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুহ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়াল ঘর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নুহ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মোটরসাইকেলটি ইউপি সদস্যের কাছ থেকে ক্রয় করেছে।

আরও পড়ুন

পরে ইউপি সদস্য বাসর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চোরাই মোটরসাইকেলটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে মহানন্দা ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

দেশের চার সমুদ্রবন্দরে আজও ৩ নম্বর সতর্কসংকেত

১৫ আগস্ট ঘিরে যশোরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন