ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫, ০৯:১৯ সকাল

পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত : হাসনাত

পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত : হাসনাত, ছবি: সংগৃহীত।

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি মারা যাওয়ায় ঘটনায় পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের বোন আছিয়া আর নেই। আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে শিশুটি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

আরও পড়ুন

পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালীকে উদ্ধার করা সম্ভব হবে : ট্রাম্প

ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

কওমি মাদরাসা বোর্ডের বেফাকের ফল প্রকাশ

এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের : আব্বাস আরাগচি

চ্যাম্পিয়ন্স লিগ থেকে লজ্জাজনক বিদায় চেলসির

মাঠজুড়ে হাহাকার, জয়পুরহাটের কালাইয়ে ঈদের আনন্দ নেই চাষি পরিবারে