ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৭:০৯ বিকাল

কুড়িগ্রামের রাজারহাটে যুবককে আটক করায় পুলিশের গাড়িতে হামলা অবরোধ 

কুড়িগ্রামের রাজারহাটে যুবককে আটক করায় পুলিশের গাড়িতে হামলা অবরোধ 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এক যুবককে আটকের ঘটনায় পুলিশের গাড়িতে হামলাসহ পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধস্তাধস্তি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সমঝোতায় আটক যুবককে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরুদ্ধ পুলিশের গাড়ি ছেড়ে দেয় এলাকাবাসী। পরে ওইদিন রাতেই আটক যুবককে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। খোলা বাজারে (ওএমএসএস) চাল তোলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, গতকাল সোমবার দুপুরে চাকিরপশার পাঠক মাইনার স্কুল লালের তেপতি এলাকায় খোলাবাজারে চাল দেয়াকে কেন্দ্র করে চাকিরপশার তালুক গ্রামের মোস্তফা নামের এক উপকারভোগীর সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে হামলা হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল রাজারহাট বাজারে এসে উপকারভোগী যুবক মোস্তফাকে (৩২) আটক করে পুলিশের গাড়িতে নেয়ার সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সড়ক অবরোধ করে গাড়ি থেকে আটক যুবককে নামিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসীরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন

এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এতটাই চরমে যাবে বুঝতে পারিনি। পুলিশের গাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়