ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৯:৩২ সকাল

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল কলেজছাত্রের  

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল কলেজছাত্রের  

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় হৃদয় মিয়া (২৫) নামের এক কলেজছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) রাতে  তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


নিহত হৃদয় মিয়া উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি করিমগঞ্জ সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘‘শনিবার বিকেলে অটোরিকশাযোগে আশনপুর সেতু এলাকায় ঘুরতে যান হৃদয়। এ সময় পেছন থেকে একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু, পথেই তার মৃত্যু হয়।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির