ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৮:৫৬ সকাল

মাদারীপুরে অবৈধ বালুর ব্যবসার জেরে সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুরে অবৈধ বালুর ব্যবসার জেরে সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক:    মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত পলাশ সরদার (১৭)  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, বেলা ১১টার দিকে সংঘর্ষে দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে একই এলাকার হোসেন সরদারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে, শনিবার সাইফুল সরদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে সাইফুলের ভাই আতাউর সরদার, অলিল সরদার ও তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে এলে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার আরো দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন। পরে হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে জখম করেন। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হন আরো দুজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুল-আতাউরের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহতাবস্থায় পলাশ সরদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘‘বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পলাশ সরদার নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী

কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: খোকন

একদিনে ৯টি কবর কোনোদিন খনন করিনি, জীবনে প্রথম : গোরখোদক

সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী

দীর্ঘ ৫ বছর পর ব্যাচেলর পয়েন্ট-এ ফিরলেন শামীম