ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ১১:৩১ দুপুর

কুমিল্লায় সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় সীমান্তে ভারতীয় সিগারেট, বাজি ও মেহেদীসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৩ মার্চ) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলকা থেকে পণ্যগুলো জব্দ করা হয়। দুপুরে বিজিবির কুমিল্লা ক্যাম্পের ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

 

আরও পড়ুন

এতে আরো জানানো হয়, অভিযানে বিজিবি টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালুতুপা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার ৮৫৬ পিস ভারতীয় মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং ১ লাখ ২৩ হাজার ৬৭৯ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য- ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ