ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:২৬ পিএম

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কারে আগুন

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কারে আগুন

নিউজ ডেস্ক:   হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ আহত হননি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন।

নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন বলেন, ‍“জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি প্রাইভেট কার আগুনে জ্বলছে দেখতে পাই। পরে আমরা গাড়ির আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কেউ আহত হননি। গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।” 

আরও পড়ুন

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ আহত হননি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

ময়মনসিংহ মেডিকেলে আগুন : আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের

ভিএআরের ভুলে আবারও প্রশ্নের মুখে প্রিমিয়ার লিগ

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী