ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৪ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার বড়ধাপ গ্রামের আব্দুস সামাদের ছেলে আজাহারুল ইসলাম মাসুদ (২৭), ডিমশহর গ্রামের আব্দুস সামাদের ছেলে সুলতান (৩৩), মেড়াই উত্তরপাড়ার মৃত লুৎফর রহমান প্রামানিকের ছেলে আসলাম প্রামানিক, সঞ্জয়পুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে মাহবুব রহমান (৩৪), ইসলামপুর ফকিরপাড়ার লুৎফর আলীর ছেলে শিহাব আলী, ঝাঁঝিড়া গ্রামের জিল্লুর ফকিরের ছেলে বিপ্লব ফকির বিপুল (৩০)।

অপর দিকে, আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চেক প্রতারণা মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি কামারগ্রামের মৃত কাশেম আলী মন্ডলের ছেলে সাজ্জাদ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ : মাহদী আমিন

মার্শেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পিএসজি’র

ইমরান খানের আরও দুই বোন আটক

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে অ্যাটলেটিকো চমক

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের