ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪০ সকাল

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি

সংগৃহীত,দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি

মাঘ মাস বিদায় নিয়েছে। এর সঙ্গে সারা দেশে গরম বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধি পেলেও সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় শীতের অনুভূতি বেশি থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে।

আরও পড়ুন

তিনি বলেন, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড, ৬৩০ লিটার ডিজেল জব্দ