ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৫ দুপুর

বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোমিন গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোমিন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমিনকে (৫৫) বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাংচুর ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত হায়দার আলী মন্ডলের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠ সংলগ্ন নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার করে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ