ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৪ বিকাল

কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত এবং উপ-দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

পুলিশ জানায়, আজ সকাল ৬টার দিকে লিফলেট বিতরণ এবং নাশকতা চেষ্টার উদ্দেশে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০টার দিকে আটক হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীম হোসেন। মামলায় নাম না জানা আসামি করা হয় ৩০ জনকে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের অপর নেতা প্রান্তকে গ্রেপ্তার করা হয়।

 

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পুলিশ আসার খবর পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, এক ছাত্র একজনের নাম উল্লেখ করে এবং ৩০ জনকে নাম না জানা আসামি করে নাশকতা আইনে মামলা করেছেন। মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়