ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৩৯ এএম

বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিসা স্থগিত সৌদি সরকারের

বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিসা স্থগিত সৌদি সরকারের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ ১৪টি দেশের পর্যটন, ব্যবসা এবং পারিবারিক ভ্রমণের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এই ১৪ দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ ৩০ দিনের একক প্রবেশ ভিসা পাবেন। গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসানীতি কার্যকর হয়েছে। আগামী এক বছর এই ভিসানীতি দেওয়া হয়েছে। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।

এই তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো-আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে।

আরও পড়ুন

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার