ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৩:১৩ পিএম

প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

প্লিজ এবার শান্ত হোন, বললেন আজহারী

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। তাই এখানেই থেমে যাওয়া উচিত।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে আজহারী এ কথা বলেন।

একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লিখেছেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে- প্লিজ, এবার শান্ত হোন! 

আরও পড়ুন

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের কর্মসূচি দেয়া হয়েছিল। এরপর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে বড় একটা অংশ গুঁড়িয়ে দেয়া হয়। আগুন দেয়া হয় সুধাসদনেও। 

এরপর এই ভাঙচুরের কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারও (৬ ফেব্রুয়ারি) ভাঙচুরের এসব ঘটনা চলমান থাকে। দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে গত দুদিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, কাজ করছে ১০ ইউনিট

১

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

২

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

৩

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

৪

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা ও ১৭ দেশের মুদ্রা

৬