ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৪ দুপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : দৈনিক করতোয়া

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রী অমুল্য চন্দ্র বর্মন নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামে গত ২৮ জানুয়ারী রাতে এ ঘটনাটি ঘটে। পরে গত ২৯ জানুয়ারি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।

জানা যায়, গত ২৮ জানুয়ারি রাতের কোন এক সময় দুর্বৃত্তরা শিক্ষক শ্রী অমুল্য চন্দ্র বর্মনের ১৮ টি গাছের মধ্যে ১৭ টি লিচুর গাছ কেটে ফেলে রেখে যায়। ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ বলেন, রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে রেখে গেছে। পরদিন সকালে বাগানে এসে দেখেন ১৮ টি লিচু গাছের মধ্যে ১৭ টি গাছ কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষক শ্রী অমুল্য চন্দ্র বর্মন বলেন, শখের বসে লিচুর বাগান করেছেন তিনি। কিন্তু কে বা কারা শত্রুতা করে তার লিচু বাগানের ১৭ টি গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানার তদন্ত কর্মকর্তা এএসআই পরিতোষ এসে তদন্ত করেছেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এখনো তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

হানিমুনে এসে প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা