ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:১১ পিএম

নড়াইলে পুকুর থেকে নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নড়াইলে পুকুর থেকে নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি পুকুর থেকে সুরাইয়া শারমিন (৩০) নামে এক নারীর হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফকিরহাট থানা পুলিশ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে তার হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুরাইয়া শারমিন নড়াইল পৌর এলাকার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল কমির মোল্যার মেয়ে। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে যশোরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে রাতে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার মা সবেজান বেগম। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে সুরাইয়া শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ফকিরহাট থানা পুলিশের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বিকালে হস্তান্তর করা হয়। 

তিনি আরো জানান, মঙ্গলবার রাতেই সুরাইয়া শারমিনের দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নড়াইল পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নাটোরে বাস চাপায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে নিয়ে ২ ভাইয়ের মারামারি, আহত ৫

বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে : মাওলানা রফিকুল ইসলাম খান

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে সরকার নির্ধারিত দামে মিলছে না সার, কৃত্তিম সংকট তৈরির অভিযোগ