ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৮ দুপুর

বগুড়ার সোনাতলায় গৃহকর্তাকে বেঁধে রেখে ডাকাতি

বগুড়ার সোনাতলায় গৃহকর্তাকে বেঁধে রেখে ডাকাতি। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গৃহকর্তাকে বেঁধে রেখে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল টাকা ও সোনার গহনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ডাকাত দল সোনাতলা স্টেডিয়াম মাঠসংলগ্ন এনকে ট্রেডার্সের মালিক খায়রুল ইসলাম খোকনের বাসায় কৌশলে ঢুকে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। এরপর সিন্দুক ও আলমারির চাবি চেয়ে ব্যর্থ হওয়ায় ওই বাড়ির লোকজনকে বেদম মারপিট করে। এরপর তাদের সবাইকে খাটের সাথে বেঁধে হাত-মুখ কাপড় দিয়ে আটকে দেয়। প্রায় ঘন্টাকাল ডাকাতদল ডাকাতি করে।

এসময় তারা টাকা, সোনার গহনা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দল বের হয়ে যাওয়ার সময় বাহির থেকে দরজা আটকে দিয়ে চলে যায়।  এ বিষয়ে ওই বাড়ির গৃহকর্তা ও ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন বলেন, ডাকাত দল বাসায় ঢোকার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কী হয় তা আর বলতে পারি না। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এটি একটি চুরির ঘটনা। দুর্বৃত্তরা ৩-৪ লাখ টাকার সোনার গহনা এবং দুই-তিন লাখ নিয়ে গেছে বলে বাড়ির মালিক দাবি করেছেন। এখনও মামলা হয়নি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

ঈদ সালামি দেওয়া কি জায়েজ?

ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঈদের ছুটিতে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা : ফাঁকা ক্যাম্পাস

গুপ্তচরবৃত্তির অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান