ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০১:০৩ পিএম

বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় নারী নিহত

বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় নারী নিহত, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রেহেনা বেগম (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুতর আহত হন। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদরের নওদাপাড়া এলাকার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। তার স্বামী সবুজ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সবুজ তার স্ত্রী রেহেনাসহ মহাস্থান এলাকার এক আত্মীয়ের লাশ দাফনের উদ্দেশ্যে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে রেহানা মারা যান। পরে স্থানীয়রা সবুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

আরও পড়ুন

বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। গুরুতর আহত হন সবুজ সরকার। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরি-বাল্কহেডের সংঘর্ষে প্রাণ গেল ১১ বছরের শিশুর

১

সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প

২

সৃষ্টির মধ্যেই অমর হুমায়ূন আহমেদ

৩

বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত

৪

ট্রান্সফরমার চুরি করতে উঠে খুঁটিতে আটকে গেল যুবক, দেড় 

৫

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

৬