ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০১ পিএম

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কাঠ শ্রমিক উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের উত্তর দোগাছী গ্রামের ভাদু মোহাম্মদের ছেলে মোমতাজ আলী (৫৫)।

জানা যায়, আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিরল-দিনাজপুর সড়কের তেঁতুলতোলা নামক স্থানে শ্রমিক মোমতাজ আলীকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন

এলাকাবাসীর ধারণা, গতকাল শনিবার দিনগত রাতে ঘন কুয়াশার কারণে মোমতাজ যে কোন যানবাহনের সাথে দুর্ঘটনায় পড়েন। বিষয়টি বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচেই চীনের কাছে ১৩ গোল হজম বাংলার মেয়েদের

চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম

চীনের হাতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ!

অপ্রতিম হত্যা : আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানের পর সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের