ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:০০ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। প্রতীকী ছবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান রিভা (৩৩) নামের ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিকুর রহমান রিভা উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মো: মনসুর আলীর ছেলে। সে ভোগনগর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি।

বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে কবিরাজহাট এলাকায় অভিযান চালায়। এসময় আতিকুর রহমান রিভার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে রাজনৈতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রিভাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের সাথে যারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

১

টেকনাফে মানবপাচারকালে অভিযান, নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

২

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৩

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

৪

ইসরায়েলে সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাক আইজেনকটের

৫

আ’লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

৬