ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:৪৫ পিএম

কুষ্টিয়ায় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সম্মেলনে গুলি 

কুষ্টিয়ায় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সম্মেলনে গুলি 

নিউজ ডেস্ক:  কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসে গুলি চালিয়েছে ‍ মুখোশ পরিহিত সন্ত্রাসীরা। অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। 

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’ এর কর্মী সম্মেলন চলছিল। আজ দুপুর ২টার দিকে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে গুলি চালায়। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে সন্ত্রাসীরা এসে গুলিবর্ষণ করে সেদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, “আমাদের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এসময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।”

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, “আজ দুপুর ২টার দিকে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কি কারণে এই ঘটনা তাও জানি না। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান বলেন, “দুপুরে দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিজি’র বিষয়ে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ

১

হুতিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন বাহিনীর

২

ঢাকায় নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে : সড়কমন্ত্রী

৩

হুমকির কারণেই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে : ট্রাম্প

৪

বোমা হামলার হুমকি : নিরাপত্তা জোরদার, ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ

৫

আয় বৈষম্য: ধনীর আয় বাড়ে দরিদ্রের আয় কমে

৬