ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:২৪ পিএম

সাতক্ষীরায় ট্রলিচাপায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরায় ট্রলিচাপায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রলিচাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন মিম (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রবিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ট্রলিচালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করেছে।

নিহত মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। 

আরও পড়ুন

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এ সময় ইট বহন করা একটি ট্রলি দ্রুতগতিতে এসে স্কুলের সামনে তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা ট্রলিচালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে চালক মুন্নাকে আটক করে। এছাড়াও মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক সংকটের আশঙ্কা থাকলেও জনগণের জীবনমান পরিবর্তন করা সম্ভব : মাহদী আমিন

১

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক ব্যক্তি খুন

২

যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলিতে নিহত ২

৩

রাজধানীতে প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের

৪

শেষ বারেরমত আর্জেন্টিনা হয়ে ট্রেনিং ক্যাম্পে মেসি

৫

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

৬