ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৬ দুপুর

সুরভীর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন 

সংগৃহীত,সুরভীর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন 

সৈয়দা ইকবাল মান্দ বানুর ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভী আজ ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করেছে।

প্রক্তন নৌবাহিনীর প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু একাধারে একজন সমাজসেবক, লেখক, কবি, গীতিকার, চিত্রশিল্পী, পিয়ানোবাদক এবং সর্বপরি একজন কোমল মনের মানুষ। তার অনুপ্রেরণায় বিগত ৪৬ বছর ধরে সুরভীর ছায়াতলে এবং তার মমতাময়ী মায়ায় লক্ষ লক্ষ শিশু কিশোর জ্ঞানের আলোয় বিকশিত হয়ে জগতভারে নিজেকে গড়ে তুলেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকিতে আজকের অনুষ্ঠানের প্রতিটি অংশ - কুরআন তেলাওয়াত, তরজমা, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্যে তারা প্রান্তবন্ত অংশগ্রহণ করেছে।এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতার উপস্থিতি অংশগ্রহণকারী শিশুদের উদ্দীপনা যুগিয়েছে। সুরভী একটি বিশ্বাস যা ছাত্রছাত্রীদের জ্ঞান ধর্মে-মর্মে বিকশিত হবার জন্য কাজকরে যাচ্ছে।অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার বক্তব্য, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আরো বেশি অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেয়।অনুষ্ঠানে নির্বাহী পরিচালক আবু তাহের বক্তব্য রাখেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর ধরে অপেক্ষা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার সাতমাথায় একদিকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সেইসাথে হকারদের রাস্তা দখল