ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৫ ১১:০৪ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ কেজি গাজাঁসহ ২ কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ কেজি গাজাঁসহ ২ কারবারি গ্রেপ্তার। প্রতীকী ছবি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলক্রসিং থেকে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাজাঁসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাহেব মিয়ার ছেলে মো: আব্দুল বাতেন (৩৮) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার  সেকেন্দার আলীর ছেলে সাজেদুর রহমান (৩৪)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিলকপুর বাজার রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে টহল দেয়ার সময় পীরগঞ্জ উপজেলা থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করা রাকা এন্টারপ্রাইজ নামে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২৩-২৬৭২) রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপটি আটক করে টহল পুলিশ।

এরপর তল্লাশি কালে পিকআপ ভ্যানের ড্রাইভারের পাঁয়ের নিচে রাখা ৯ কেজি ৭শ’ গ্রাম  গাঁজা উদ্ধার করে জব্দ করে। এসময় পিকআপে থাকা মো: আব্দুল বাতেন মিয়া ও ড্রাইভার সাজেদুরকে পুলিশ গ্রেপ্তার করে।

আরও পড়ুন

আক্কেলপুর থানার এসআই মো: গোলাম রব্বানী বলেন, রাত্রিকালীন টহল চলাকালে তিলকপুর বাজার রেলক্রসিং এলাকায় পিকআপ ভ্যানে রক্ষিত ৩ লাখ ১০ হাজার ৪শ’ টাকা মূল্যের গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস

ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক