ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:২১ সকাল

জামিন পেলেন আলোচিত সেই তাবাসসুম ঊর্মি

জামিন পেলেন আলোচিত সেই তাবাসসুম ঊর্মি,ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়েককৃত মামলায় জামিন পেলেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত নতুন এ দিন ধার্য করেন। এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হন। এসময় আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। এছাড়া তার জামিন চেয়ে আরেকটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করেন।

আরও পড়ুন

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহিদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। এর আগে ১৪ অক্টোবর সদ্য সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে ব্যবস্থ নেয়ার জন্য নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতে বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

আমাদের আঙুল বন্দুকের ট্রিগারেই আছে: নেতানিয়াহু

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

বিসিবির ‘সংবিধান’ ও অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান