ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ জানুয়ারি, ২০২৫ ১০:৪১ এএম

ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: ওয়াহিদউদ্দিন

ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: ওয়াহিদউদ্দিন, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৫ জানুয়ারি) রাতে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। দুই দেশের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চাই আমরা। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্খার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার।

আরও পড়ুন

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেন এতে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

২

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

৪

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

৫

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ

৬